ছাত্রদল নেতা শিবলু হত্যা মামলায় দুজনের যাবজ্জীবন

খুলনা সরকারি বিএল কলেজের ছাত্রদল নেতা আব্দুল্লাহ আল ফয়সাল ওরফে শিবলু মোল্লা (২৭) হত্যা মামলায় দুই আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছর কারাদণ্ড দেওয়া হয়েছে। বুধবার খুলনার দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মো. নজরুল ইসলাম হাওলাদার এ রায় দেন। এ মামলার ১৪ আসামির মধ্যে ১২ জনকে খালাস দেওয়া হয়েছে। যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তরা হলেন, আরিফ শেখ (২৮) ও রহমত (২২)। খালাসপ্রাপ্তরা হলেন– মো. কাশেম (২৫), আবু হানিফ (৩৬), পুলিশ কনস্টেবল মো. গোলাম মোস্তফা ওরফে বিপ্লব (৪৫), মো. ইউসুফ (২৪), বাবু শরীফ (২৫), জসিম (২৮), শহিদুল ইসলাম (৫০), এনামুল শেখ ওরফে ইমা (২৬), জুয়েল ওরফে কসাই জুয়েল (৩০), আবুল হাসান (৪৫) ও বাবু (২৫)। আদালত সূত্র জানায়, ২০১৭ সালের ২০ জুন রাত সাড়ে ১০টার দিকে নগরীর দেয়ানা উত্তরপাড়া হাসপাতাল মোড় এলাকায় শিবলু মোল্লাকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় তার পিতা ফারুকুজ্জামান বাবু মোল্লা দৌলতপুর থানায় একটি হত্যামামলা করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ইন্সপেক্টর শেখ আবু বকর ২০১৮ সালের ৮ মার্চ ১৪ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। সাক্ষী ও তদন্তে আসামিরা ঘটনার সঙ্গে জড়িত বলে প্রাথমিকভাবে প্রমাণ পাওয়ায় তাদের বিরুদ্ধে অভিযোগপত্র আদালতে দাখিল করা হয়। চার্জশিটভুক্ত ৪২ সাড়্গীর মধ্যে আদালতে ৩৭ জন সাক্ষ¨ প্রদান করেন। রায়ের প্রতিক্রিয়ায় নিহতের মা ফিরোজা ইয়াসমিন বলেন, এ কেমন বিচার, ১৪ আসামির মধ্যে ১২ জনই খালাস পেয়েছে। আমার একমাত্র কলিজার টুকরা শিবলুকে হারিয়েছি, তাকে আর কোনো দিন ফিরে পাব না। তিনি এ মামলায় অস‡ন্তাষ প্রকাশ করে উচ্চ আদালতে আপিল করবেন বলে জানান। মামলায় রাষ্ট্রপক্ষে ছিলেন স্পেশাল পিপি অ্যাডভোকেট আহাদুজ্জামান এবং আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট মোমরেজুল ইসলাম, অ্যাডভোকেট তৌহিদুর রহমান তুষার প্রমুখ।