বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু বৃহস্পতিবার

বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশনের (বিএসপিএ) অভ্যন্তরীণ ক্রীড়া উৎসব মার্সেল-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু হচ্ছে বৃহস্পতিবার। বিএসপিএ’র সদস্য এবং সদস্য সন্তানদের অংশগ্রহণে ১০ দিনব্যাপী এই আয়োজনে মোট ১৩২ ক্রীড়া সাংবাদিক এবং লেখক অংশগ্রহণ করবেন।

৯টি ডিসিপ্লিনের ১৭টি ইভেন্টের খেলাগুলো অনুষ্ঠিত হবে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম কমপ্লেক্সের বিভিন্ন ভেন্যুতে। এ উপলক্ষে বুধবার আইভি রহমান সুইমিং পুলে সাঁতার ইভেন্টের মাধ্যমে আয়োজনের উদ্বোধন ঘোষণা করবেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপের এক্সিকিউটিভ ডিরেক্টর এম এম ইকবাল বিন আনোয়ার ডন।

আসরের সেরা খেলোয়াড়কে বিএসপিএ’র প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আবদুল মান্নান লাডু ট্রফিতে ভূষিত করা হবে। এ উপলক্ষে এদিন এক সংবাদ সম্মেলনে আয়োজনের খুঁটিনাটি তুলে ধরেন বিএসপিএ’র সিনিয়র সহসভাপতি পরাগ আরমান, সাধারণ সম্পাদক সুদীপ্ত আহমদ আনন্দ, ক্রীড়া উপ-কমিটির সভাপতি কাজী শহীদুল আলম এবং সদস্য সচিব মো. মজিবুর রহমান।