দেয়াল সাজাতে স্টিকার

ঘর সাজাতে আজকাল নানা ধরনের ওয়াল স্টিকার  ব্যবহার করা হয়।  এই ধরনের স্টিকার ব্যবহার করে ঘরে নতুনত্ব যেমন পাওয়া যায় তেমনি দামও কম এগুলোর। সহজে নষ্টও হয় না।

ওয়াল স্টিকার মূলত ওয়াটার প্রুফ, ওয়াশ প্রুফ দেয়ালের জন্য উপযুক্ত। এতে দেয়াল স্টিকারের পুরো ছাপটা মসৃণভাবে ফুটে ওঠে । ছোট ঘরের দেয়াল কিংবা সিলিং ওয়াল স্টিকার দিয়ে সাজাতে পারেন । বড় ঘর হলে পুরোটাজুড়ে কিংবা বিপরীত দেয়ালে। ছোট ঘরে উজ্জ্বল আলো আর সূক্ষ্ম ডিজাইন উপযোগী। এ ক্ষেত্রে শুধু একটিমাত্র দেয়ালে ব্যবহার করুন স্টিকার, তাহলে নান্দনিকতা বজায় থাকবে। সিলিংয়ে থ্রিডি পেইন্টিং, আর পুরো ঘরজুড়ে প্লেইন পেইন্ট বা টেকচারের স্টিকার লাগাতে পারেন। ছোটদের ঘরজুড়ে থাকতে পারে রঙিন কার্টুন কিংবা ফুল, পাখি, প্রজাপতি, ড্রয়ং-ডাইনিংয়ে রাস্টিক ফ্লোরাল প্রিন্ট, গাছ, ডালপালাসহ বা যে কোনো ধরনের প্যাটার্ন ওয়ার্ক ভালো মানায়।

বেডরুম বা যেসব ঘরে পর্যাপ্ত আলো-বাতাস আছে এমন ঘরে স্টিকার ভালো মানায়। তাছাড়া ভালো মানের ও হোম ডেকোরেটিভ ডিজাইনের ওয়াল স্টিকার পেতে  পারেন বিভিন্ন  দোকান এবং অনলাইন শপে।

 

কীভাবে লাগাবেন স্টিকার

n   দেয়াল ভালো করে ঘষে নিতে হবে।

n   এবার স্কেল দিয়ে হালকা দাগ দিয়ে নিতে হবে দেয়ালের গায়ে একদম স্টিকারের মাপ অনুযায়ী ।

n   এবারে স্টিকারে এক পাশ থেকে সামান্য প্লাস্টিক টেনে খুলতে হবে ।

n   এবার দুই মাথা দুই হাতের আঙুল দিয়ে চেপে আস্তে করে দেয়ালে লাগাতে হবে এবং নিচ থেকে প্লাস্টিকের বাইরের সাদা কাগজটি টেনে বের করে, স্টিকারের প্লাস্টিকটি দেয়ালের গা ঘষে ঘষে খুব ভালো করে এঁটে দিতে হবে ।

n   এবার এক পাশ থেকে আস্তে আস্তে স্টিকারের প্লাস্টিকটি টেনে তুলতে হবে খুব সাবধানে।

n   ভালোমানের স্টিকার হলে খুব সহজেই দেয়ালে বসে যাওয়ার কথা ।

n   সব শেষে পরিষ্কার কাপড় দিয়ে আর্টটি মুছে দিতে হবে। এবার আপনি পেয়ে যাবেন আপনার আকর্ষণীয় দেয়ালের সাজ।

 

স্টিকােরর দরদাম

বাজারে নানা ধরনের স্টিকার পাওয়া যায়।  এর মধ্যে প্লেয়ি মাকিং ওয়াল স্টিকারের দাম ৮০০ টাকা, হোম ডেকর ওয়াল স্টিকার ৯৫০ টাকা, লাক্সারি লার্জ থ্রি ডি ওয়াল ক্লক স্টিকার ৫৫০ টাকা, থ্রি ডি ডাবল উইংস বাটার ফ্লাই ওয়াল স্টিকার ৩৯০ টাকা, এক্রিলিক মুরাল ওয়াল স্টিকার ৩০০ টাকা, প্ল্যান্ট ওয়াল স্টিকার ৮৪০ টাকা, স্টার গ্লু ওয়াল স্টিকার ১০০ পিসের সেট ২৮৪ টাকা, ৩ থ্রি ইফেক্ট আয়রন ম্যান হিরো ওয়াল স্টিকার ৫৫০ টাকা, ওয়ার্ল্ড ম্যাপ ওয়াল স্টিকার ৪৪৯ টাকা,ডিলাইন এন মিউজিক ওয়াল স্টিকার ৫৫৯ টাকা।