দুদকের সাবেক ডিডিকে গ্রেপ্তারে আলটিমেটাম

দুর্নীতি দমন কমিশনের (দুদক) সাবেক ডিডি আহসান আলীকে গ্রেপ্তারে ১৫ দিনের আলটিমেটাম দিয়েছে বেনাপোল বন্দর ব্যবহারকারী সাতটি সংগঠন। গতকাল বুধবার বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশন এক বিবৃতিতে এ তথ্য জানায়।

অ্যাসোসিয়েশনের সিনিয়র সহসভাপতি নুরুজ্জামান জানান, এনবিআর, কর্মকর্তা-কর্মচারী, আমদানিকারক ও সিঅ্যান্ডএফ এজেন্টদের হয়রানি বন্ধে আহসান আলীকে অনতিবিলম্বে গ্রেপ্তার করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া একান্ত জরুরি। আগামী ১৫ দিনের মধ্যে তাকে গ্রেপ্তার করা না হলে সারা দেশে প্রতিটি কাস্টম হাউজে কঠোর কর্মসূচি দেওয়া হবে।