প্রিয়ঙ্কা চোপড়ার পর বলিউডের এক সময়ের প্রথম সারির অভিনেত্রী কাজলও অনলাইন প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে আসছেন।
‘ত্রিভঙ্গ’ ছবিতে নেটফ্লিক্সে কাজলের ডেব্যু হতে যাচ্ছে ছবিটি পরিচালনা করবেন অভিনেত্রী রেণুকা সাহানে। ছবিতে আরও রয়েছেন কুণাল রায় কপূর, মিথিলা পালকার ও তন্বী আজমি। প্রসঙ্গত, ‘দুশমন’ ছবিতে তন্বী ও কাজলের জুটি দর্শকের পছন্দ হয়েছিল।
‘ত্রিভঙ্গ’ ছবির অন্যতম প্রযোজক অজয় দেবগণ। ছবির শুটিং হবে মুম্বাইয়ে। তিন প্রজন্মের তিন গুরুত্বপূর্ণ মহিলা চরিত্রকে ঘিরে এগোবে ছবির গল্প। গল্পের টাইমলাইন আশির দশক থেকে সমসাময়িক কালখণ্ড পর্যন্ত।
প্রথমবার ছবি পরিচালনা প্রসঙ্গে রেণুকা বলেছেন, সুযোগটা পেয়ে খুব খুশি। নেটফ্লিক্সের দৌলতে সারা বিশ্বের দর্শককে ছবি দেখাতে পারব।
এই প্রজেক্টের হাত ধরে ডিজিটালে নাম লেখাতে যাচ্ছে অজয়ের প্রযোজনা সংস্থাও।
কাজলকে শেষ দেখা গিয়েছিল প্রদীপ সরকারের ‘হেলিকপ্টার ইলা’য়।