শিক্ষার্র্থীদের স্বাস্থ্য ও সামাজিক নানা বিষয়ে সচেতনতায় তিন মাস কর্মসূচি শেষ করেছে ইন্টারন্যাশনাল ফেডারেশন অব মেডিকেল স্টুডেন্ট অ্যাসোসিয়েশন (আইএফএমএসএ)। ‘ইনার ওয়েল ডিসট্রিকস-৩৪৫’ সংগঠনের সহযোগিতায় এ কর্মসূচি পালিত হয়।
গতকাল শুক্রবার রাজধানীর ক্যাপরিকনস ওয়ার্ল্ড রেস্টুরেন্টে আইএফএমএসএ’র আয়োজনে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
‘ইনার ওয়েল ডিসট্রিকস-৩৪৫’-এর চেয়ারম্যান তাহিয়া খলিল প্রধান অতিথির বক্তব্যে বলেন, আইএফএমএসএ প্রজেক্টের তিন মাসব্যাপী যে কাজ করেছে সেটা খুবই গুরুত্বপূর্ণ ছিল। এটা একটা ভিন্নধর্মী সংগঠন। এই সংগঠনের মাধ্যমে মানুষের চিন্তাধারা, সচেতনতা ও সমাজের বিভিন্ন ট্যাবু পরিষ্কার করে এগিয়ে যেতে পারবে। আমি চেষ্টা করব এই সংগঠনকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে।
সংগঠনের প্রেসিডেন্ট সামিয়া শাফি চৌধুরী বলেন, ইন্টারন্যাশনাল ফেডারেশন অব মেডিকেল স্টুডেন্ট অ্যাসোসিয়েশন তিন মাসব্যাপী যে প্রজেক্টগুলো করেছে সেটি অসাধারণ। এই সংগঠনটি যদি এভাবে কাজ করে যায় তাহলে সমাজের প্রতিটি মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধি পাবে। আমরা প্রতি বছর প্রতিটি জেলায়, প্রতিটি স্কুল-কলেজে ছাত্রছাত্রীদের মাঝে সচেতনতা বাড়াতে কাজ করে যাব।