‘প্রধানমন্ত্রী খালেদা জিয়া’ বলে তোপের মুখে পালালেন অধ্যক্ষ

পরপর দুবার ‘মাননীয় বেগম খালেদা জিয়া’ বলে তোপের মুখে পড়েছেন সাতক্ষীরার শ্যামনগর গুমনতলি ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মওলানা আবদুল মুহিদ। উপস্থিত সুধি, পুলিশ ও রাজনৈতিক নেতাদের ধাওয়ার মুখে শেষ পর্যন্ত তিনি ক্ষমা চেয়ে অনুষ্ঠানস্থল ত্যাগ করেন।

রোববার এ ঘটনা ঘটে শ্যামনগরের গুমনতলি ফাজিল মাদ্রাসায়। সরকার এ মাদ্রাসায় ৩ কোটি ১৭ লাখ টাকা ব্যয়ে একটি দুর্যোগ প্রশমন ভবন নির্মাণ। রবিবার দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশের ৬৪ জেলায় একযোগে এসব ভবন উদ্বোধন করেন।

নতুন ভবনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য এসএম জগলুল হায়দার।

তে সভাপতিত্ব করেন সাবেক সংসদ সদস্য একে ফজলুল হক। এ সময় উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুজ্জামান, ওসি আনিসুর রহমান মোল্লাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন গুমনতলি ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মওলানা আবদুল মুহিদ।

তিনি বক্তব্য দিতে উঠেই ‘মাননীয় প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া’ পরপর দু’বার উচ্চারণ করেন।

মুহুর্তেই উপস্থিতরা প্রতিবাদ জানান। তারা মারমুখী হয়ে উঠলে তিনি ক্ষমা চেয়ে তোপের মুখে ভবন ছেড়ে পালিয়ে যান।

স্থানীয় সংসদ সদস্য এসএম জগলুল হায়দার বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।