চাচাত ভাই খুনে দুজনের যাবজ্জীবন

পারিবারিক বিরোধের জেরে ১৩ বছর আগে চাচাত ভাই নাজিম উদ্দিন খুনের মামলায় দুজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। গতকাল মঙ্গলবার চট্টগ্রামের চতুর্থ অতিরিক্ত দায়রা জজ মো. মোসলেহ উদ্দিন আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেনÑ মাইনুল আলম মিঠুন ও মাওলানা নুরুল আলম। তারা চট্টগ্রামের হাটহাজারী উপজেলার উত্তর মাদার্শা এলাকার বাসিন্দা। এদের মধ্যে মিঠুন নিহত নাজিম উদ্দিনের চাচাত ভাই। রাষ্ট্রপক্ষের কৌঁসুলি অজয় বোস জানান, খুনের অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত দুজনকে যাবজ্জীবন ও প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড দিয়েছে। তিনি আরও জানান, খুনের অভিযোগ প্রমাণিত না হওয়ায় খোরশেদ আলম, একরাম হোসেন, দেলোয়ার হোসেন রুবেল, মাশরুক হোসেন ও মাওলানা মো. ওসমানকে বেকসুর খালাস দিয়েছে আদালত।