ডিএসসিসির অভিযান

আড়াইশ অবৈধ স্থাপনা উচ্ছেদ

জনসাধারণের চলাচলে বিঘœ সৃষ্টি করে এমন আড়াইশ অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। গতকাল মঙ্গলবার ডিএসসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট ইরফান উদ্দিন আহমেদের নেতৃত্বে পরিচালিত একটি ভ্রাম্যমাণ আদালত এ উচ্ছেদ করে।

বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ভবনের দক্ষিণ ও উত্তর পাশের আরামবাগ কালভার্ট রোড এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।