সিলভা ফার্মার ১১% লভ্যাংশ ঘোষণা

সিলভা ফার্মাসিউটিক্যালস গত হিসাব বছরের জন্য ১১ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে ৬ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাস লভ্যাংশ।

সর্বশেষ অর্থবছর কোম্পানিটি শেয়ারপ্রতি আয় (ইপিএস) করেছে ১ টাকা ১৫ পয়সা। ৩০ জুন, ১৯ শেষে শেয়ারপ্রতি সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১৬ টাকা ৪১ পয়সা।

আগামী ২৫ নভেম্বর কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৬ নভেম্বর।