ভারতের সঙ্গে সম্পাদিত অসম চুক্তি বাতিল, বুয়েট ছাত্র আবরার ফাহাদ ও শিশু তুহিন হত্যার দ্রæত আইনে বিচার, ক্যাসিনো, ক্রাইম সিন্ডিকেট ও লুটেরা চক্র উচ্ছেদের দাবিতে গতকাল বৃহস্পতিবার দুপুরে মানিকগঞ্জে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন খেলাঘর, ছাত্র ইউনিয়ন, যুব ইউনিয়ন, উদীচী শিল্পীগোষ্ঠী, প্রগতি লেখক সংঘ, কৃষক সমিতি ও ক্ষেতমজুর সমিতির সদস্যরা।
দুপুর ১২টার দিকে মানিকগঞ্জ প্রেস ক্লাবের সামনে আয়োজিত এ মানববন্ধনে বক্তব্য দেন বাংলাদেশ কমিউনিস্ট পার্টি জেলা কমিটির সম্পাদকমÐলীর সদস্য খুশি মোহন দাস, জেলা কৃষক সমিতির সহসভাপতি সেতুয়ার হোসেন খান, যুব ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সদস্য আরশেদ আলী, জেলা ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক শাহিনুর রহমান, জেলা প্রগতি লেখক সংঘের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম প্রমুখ।
বক্তারা বলেন, বাংলাদেশের স্বার্থ ক্ষুণœ করে ভারতের স্বার্থে সম্প্রতি চুক্তি করা হয়েছে। এর আগেও ভারতকে একতরফা সুবিধা দেওয়া হয়েছে। তিস্তাসহ অভিন্ন নদীগুলোর পানির ন্যায্য হিস্যা থেকে বাংলাদেশকে বছরের পর বছর বঞ্চিত করা হচ্ছে। অথচ ফেনী নদীর পানি ভারতকে প্রদান করার চুক্তি করা হয়েছে। বাংলাদেশ থেকে ভারতে এলপিজি রপ্তানির বিষয়টি দেশের স্বার্থের জন্য আত্মঘাতী এবং জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতার শামিল।
বক্তারা আরও বলেন, ক্ষমতাসীন দলের ছাত্রসংগঠন ছাত্রলীগ এখন শিক্ষাপ্রতিষ্ঠানে টর্চার সেল তৈরি করে নিরীহ ও মেধাবী ছাত্র হত্যায় নেমেছে।