পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় দুই জেলেকে ১৫ দিন করে বিনাশ্রম কারাদÐ দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। নিষেধাজ্ঞা উপেক্ষা করে মা ইলিশ শিকারের দায়ে তাদের এ দণ্ড দেওয়া হয়। গতকাল শুক্রবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট অমিত রায়। দণ্ডপ্রাপ্তরা হলেন উপজেলার গঙ্গীপাড়া গ্রামের নওশা কাজীর ছেলে মোশাররফ (৩৫) ও আলতাফ হোসেন খলিফার ছেলে সানাউল খলিফা (৩৪)।
জানা গেছে, মা ইলিশ শিকারে নিষেধাজ্ঞা থাকা সত্তে¡ও শুক্রবার ভোরে ইলিশ শিকারে নামেন জেলে মোশাররফ ও সানাউল। এ সময় গঙ্গীপাড়া এলাকায় নদী থেকে কোস্টগার্ডের হাতে দুই হাজার মিটার জাল ও ট্রলারসহ আটক হন তারা। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে সাজা দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।