ঝিনাইদহে ট্রাকের ধাক্কায় মাহেন্দ্র যাত্রী ৩ নারী নিহত

ঝিনাইদহ শহরের লাউদিয়া এলাকায় সড়ক দুর্ঘটনায় তিন নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৯ জন।

শনিবার সকাল ১১টার দিকে উপজেলার ঝিনাইদহ যশোর সড়কের লাউদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। ঝিনাইদহ ফায়ার সার্ভিসের কর্মীরা হতাহতদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করান। আহতরা হলেন- মাসুম পারভেজ রাজু (৩৮), রিহান হোসেন (২২), সাব্বির হোসেন (১৮), রাজা মন্ডল ((৪৭), রহিম উদ্দীন (৪০), মুনছুর আলী (৪৫), আবির হোসেনসহ (১৬) ৯ জন।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঈন উদ্দিন জানান, সকালে একটি মাহেন্দ্র গাড়ি যাত্রী নিয়ে শহর থেকে কালীগঞ্জের দিকে যাচ্ছিলেন। পথে লাউদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে একটি ট্রাক পেছন থেকে মাহেন্দ্রটিকে ধাক্কা দেয়। এতে গাড়ি থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই দুই নারীর মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও ১০ জন। 

হাসপাতালে নে ্ওয়ার পর আরেক নারীর মৃত্যু হয়।