উখিয়ার মেরিন ড্রাইভ সড়কের পাশের ইনানী ইমামের ডেইল এলাকা থেকে অজ্ঞাত এক যুবকের (৩০) গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার সকাল সাড়ে ৭টার দিকে লাশটি উদ্ধার করা হয়।
উখিয়া থানার ওসি (তদন্ত) নুরুল ইসলাম মজুমদার বলেন, সকালে স্থানীয়রা মৃতদেহটি দেখে পুলিশে খবর দেন। লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। কালো শার্ট ও জিন্স প্যান্ট পরিহিত অজ্ঞাত ওই যুবকের শরীরে চারটি গুলির চিহ্ন রয়েছে। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।