কথায় বলে, আইনের হাত অনেক লম্বা। বাস্তবেই আইনের হাত এতটাই লম্ব যে সেই হাত থেকে নিস্তার নেই পাখিদেরও। ভারতে গত বুধবার ১৩টি টিয়া পাখিকে দিল্লির একটি আদালতের কাঠগড়ায় নেওয়া হয়।
টিয়াগুলোকে বিদেশে পাচার করা হচ্ছিল। সেই পাচারের ঘটনা প্রমাণেই পাখিগুলোকে আদালতে আনা হয় বলে জানায় এনডিটিভি। পাখিদের সঙ্গে সিদেনি কাঠগড়ায় আনা হয় অভিযুক্ত পাচারকারী আনভারজন রাখমাজোনোভকে।
উজবেকিস্তানের এই নাগরিককে ১৩টি টিয়াসহ বুধবার ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পাচারের অভিযোগে গ্রেপ্তার করেছিল সিআইএসএফ। টিয়াগুলোকে জুতার বাক্সে ভরে পাচারের চেষ্টা করছিলেন আনভারজন। পুলিশের দাবি, জেরায় তিনি স্বীকার করেছেন, পুরনো দিল্লির এক পাখি বিক্রেতার কাছ থেকে টিয়াগুলোকে তিনি কিনেছিলেন পাচারের উদ্দেশ্যে।