স্কুল রাগবিতে সেরা কমলাপুর শেরে বাংলা রেলওয়ে

১০তম ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড অনুর্ধ্ব-১৭ বালক স্কুল রাগবি প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে কমলাপুর শেরে বাংলা রেলওয়ে স্কুল অ্যান্ড কলেজ।

রবিবার প্রতিযোগিতার ফাইনালে বেরাইদ মুসলিম হাই স্কুলকে পরাজিত করে দলটি। রাজধানীর মোহাম্মদপুরের সরকারি শারীরিক শিক্ষা কলেজ মাঠে প্রতিযোগিতার ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয়।

প্রতিযোগিতার ফাইনাল ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব লায়ন এম কে বাশার পিএমজেএফ, প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান বি এস বি ক্যামব্রিয়ান এডুকেশন গ্রুপ। বিজয়ীদের ও বিজীতদের মাঝে পুরস্কার বিতরণ করেন তিনি।

এ ছাড়া আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ রাগবি ফেডারেশন ইউনিয়নের সাধারণ সম্পাদক মৌসুম আলী, যুগ্ম সাধারণ সম্পাদক সাঈদ আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক মজিবুর রহমান, সদস্য সিরাজুল ইসলাম, দীন ইসলাম ও ফেডারেশনের অন্যান্য কর্মকর্তাগণ।

প্রতিযোগিতায় ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ ৩য় স্থান ও ৪র্থ হয়েছে সেন্ট গ্রেগরী স্কুল অ্যান্ড কলেজ। সেরা খেলোয়াড় হওয়ার গৌরব অর্জন করেন সেন্ট গ্রেগরী স্কুল অ্যান্ড কলেজের প্রতিযোগী হামিম।