আলফাডাঙ্গা উপজেলার গোপালপুর ইউনিয়নের চেয়ারম্যান ইনামুল হাসানের বিরুদ্ধে যৌতুক মামলা করেছেন স্ত্রী শীলা খানম। গতকাল সোমবার গোপালগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বাদী হয়ে তিনি এ মামলা করেন। মামলায় ইনামুল ছাড়াও তার ভাই মাহবুব আলম, ভাবি শার্মিলা বেগমকে আসামি করা হয়েছে।
জানা যায়, কাশিয়ানী উপজেলার বিশ্বনাথপুর গ্রামের আবু জাফর মোল্যার মেয়ে শীলা খানমকে গত ২৫ মে বিয়ে করেন ইনামুল হাসান।
মামলার এজাহারে বলা হয়, বিয়ের সময় ইনামুল শ্বশুরের কাছ থেকে ২ লাখ টাকা যৌতুক নেন। স্ত্রীকে বাড়ি নেওয়ার পর ফের ২ লাখ টাকা দাবি করেন। টাকার জন্য স্ত্রী শীলাকে চাপ দেন তিনি। পরে তাকে মারধর করে বাড়ি থেকে বের করে দেন। এ ঘটনার পরও তিনি বিভিন্ন সময় মোটা অঙ্কের টাকা, প্রাইভেটকার দাবি করেন। নইলে স্ত্রীকে ফিরিয়ে নিতে অস্বীকৃতি জানান।
এ বিষয়ে ইনামুল বলেন, ‘একটি মহল আমাকে হেয় করার জন্য বিভিন্নভাবে অপবাদ দেওয়ার চেষ্টা করছে।’