ব্রাহ্মণবাড়িয়ায় বাল্যবিয়ে করায় অন্তর ঋষি (১৮) নামে এক কিশোরকে এক মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। গত সোমবার রাত ৯টার দিকে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পঙ্কজ বড়ুয়া ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই কারাদণ্ডাদেশ দেন। দণ্ডপ্রাপ্ত অন্তরের বাড়ি সদর উপজেলার সুহিলপুর ইউনিয়নের ঋষিপাড়া এলাকায়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, সুহিলপুর ইউনিয়নের ঋষিপাড়া এলাকার অন্তর ঋষির সঙ্গে একই এলাকার এক কিশোরীর (১৪) প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সম্পর্কের সূত্র ধরে সোমবার দুপুরে পরিবারের কাউকে না জানিয়ে তারা নিজেদের বয়স বাড়িয়ে হবিগঞ্জ জেলা থেকে এফিডেভিটের মাধ্যমে বিয়ে করে।