বিচ্ছেদের পর খোলামেলা ইলিয়ানা

সম্প্রতি প্রেমিক মিক অ্যান্ড্রিউ নিবোনের সঙ্গে ব্রেকআপ হয়ে গেছে বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ইলিয়ানা ডি ক্রুজের। নিজেই সে কথা জানিয়েছেন। আর এরপর থেকেই খবরের শিরোনামে উঠে আসছেন তিনি। দীর্ঘদিনের ভালোবাসার সম্পর্ক ভেঙে যাওয়ায় তার মনের ওপর দিয়ে যে ঝড় বয়ে গেছে সেটা সামলানোর চেষ্টা করে যাচ্ছেন তিনি। এছাড়া নিজের যৌন জীবন সম্পর্কেও খোলামেলা কথা বলেছেন এই অভিনেত্রী। ইলিয়ানা জানান, ব্রেকআপের পর ভেঙে না পড়ে নিজেকে সামলানো প্রয়োজন। নিজেকেই নিজের যতœ নিতে হয় এই সময়। এই সময় ওয়ার্ক আউট, খাওয়া-দাওয়ায় বেশি গুরুত্ব দিতে হয়। যৌন জীবন নিয়ে ইলিয়ানা বলেন, ‘যৌনতা খুবই সুন্দর একটা বিষয়। কিন্তু সেই যৌনতায় অবশ্যই আবেগ প্রয়োজন। দুটো মানুষ যখন পরস্পরকে ভালোবাসে তখন তাদের মধ্যে যে যৌনতা হয়, তা সত্যিই সুন্দর। কারণ এক্ষেত্রে দুটো আত্মার মিলন হয়।’

ইলিয়ানা জানান, ছোটবেলা থেকেই নাকি বেশ লাজুক প্রকৃতির তিনি। কোনো পুরুষকে প্রস্তাব দিতে পারতেন না।

প্রসঙ্গত, ‘বারফি’ ছবিতে অভিনয় করে মন জয় করেছিলেন ইলিয়ানা। এই মুহূর্তে আনিস বাজমির ছবি ‘পাগলপন্তি’র শুটিং করছেন তিনি। এই ছবিতে তার বিপরীতে অভিনয় করছেন জন আব্রাহাম। এছাড়া আছেন অনিল কাপুর ও কৃতী খরবান্দা।