গণভবন থেকে মিরপুরে পাপন

১১ দফা দাবিতে আন্দোলনরত ক্রিকেটারদের সঙ্গে আলোচনায় বসতে রাজি হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বুধবার দুপুরে বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী সুজন সংবাদমাধ্যমে এই তথ্য জানান।

এদিকে এরই মধ্যে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বিসিবি কার্যালয়ে এসেছেন। বিকেল সাড়ে ৩টায় বিসিবি কার্যালয়ে আসার আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেছেন নাজমুল হাসান পাপন।

এদিন দুপুরে গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন পাপন। এ সময় বিসিবি সভাপতির সঙ্গে ছিলেন কোয়াবের (ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ) সভাপতি ও বিসিবির অন্যতম পরিচালক নাঈমুর রহমান দুর্জয়।

গণভবন থেকে বের হয়ে নাজমুল হাসান পাপন সংবাদমাধ্যমকে বলেছেন, আমরা সব দাবি মেনে নিতে প্রস্তুত। কিন্তু তাদের সঙ্গে যোগাযোগ করা হলেও তারা ফোন ধরছে না। আগের দিনের মতো এদিনও আন্দোলনের পেছনে ষড়যন্ত্রের ইঙ্গিত দেন তিনি।

এদিকে বিকেল চারটার কিছু আগে মিরপুরে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস। তিনি সাংবাদিকদের মাধ্যমে ক্রিকেটারদের আলোচনার জন্য আহ্বান জানিয়েছেন।

আরো পড়ুন:

বিকেল পাঁচটায় ক্রিকেটারদের সঙ্গে বসতে চায় বিসিবি
চাইলেই তো পদত্যাগ করা যায় না: দুর্জয়
ক্রিকেটারদের ধর্মঘটের মাঝেই চলল তৃতীয় বিভাগের খেলা!
সাকিবদের সমর্থন জানাল আন্তর্জাতিক ক্রিকেটারদের সংগঠন
খেলোয়াড়রা খেলতে না চাইলে কী করার আছে: পাপন
বিদেশি কোচ পছন্দ নয় সাকিব-তামিমদের?
এটা পূর্বপরিকল্পিত চক্রান্ত, আমি ‘শকড’: পাপন
কিছুই জানতেন না মাশরাফী, বললেন ১১ দফার পক্ষে থাকবেন
বাংলাদেশ নিশ্চয়ই ভারতে আসবে: সৌরভ
যথাযথ সম্মান চান ক্রিকেটাররা
ক্রিকেটারদের আন্দোলন নিয়ে কী বলছে বিসিবি
পারিশ্রমিকসহ ১১ দফা দাবিতে অনির্দিষ্টকালের ধর্মঘটে ক্রিকেটাররা