জামালপুরে অনলাইন ক্যাসিনো, আটক ৫

জামালপুরের মেলান্দহে অনলাইন ক্যাসিনো পরিচালনার অভিযোগে ৫ জনকে আটক করেছে র‌্যাব-১৪। গতকাল বুধবার বিকেলে উপজেলা সদরের দুটি মার্কেটে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৪ জামালপুর কোম্পানির উপ-পরিচালক মো. তোফায়েল আহমেদ মিয়ার নেতৃত্বে র‌্যাবের একটি দল মেলান্দহ বাজারের জিন্নাহ মার্কেট ও ফলের হাটির একটি ফ্লেক্সিলোডের দোকানে অভিযান চালায়। অভিযানকালে মাহমুদুল হাসান মাসুম (৩৫) ও নোমান হোসেন (৩২), মশিউর রহমান, সোহান (২৩), ফরহাদ হোসেন (৩০) নামে ৫ জনকে আটক করে র‌্যাব। এ সময় তাদের কাছ থেকে ৩ লাখ ৮০ হাজার ৫৭ টাকা, ১৩টি মোবাইল ফোন ও একটি কম্পিউটার উদ্ধার করা হয়।

মো. তোফায়েল আহমেদ মিয়া জানান, মাহমুদুল হাসান মাসুদ ও নোমান কম্পিটার ও বিকাশের ব্যবসার আড়ালে দীর্ঘদিন থেকে অনলাইনে ক্যাসিনো পরিচালনা করে আসছিল। দেশের বিভিন্নস্থান থেকে এমনকি প্রবাসী ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে তাদের কাছে অর্থ পাঠাত– এ ধরনের মেসেজ পাওয়া গেছে। আটকদের জিজ্ঞাসাবাদের পর প্রভাবশালী কেউ জড়িত আছে কি না তা জানা যাবে।