নড়াইলে সেতু নির্মাণের স্থান পরিদর্শনে বুয়েটের কারিগরি দল

নড়াইলের চালিতাতলা-ব্রাহ্মণডাঙ্গা পয়েন্টে নবগঙ্গা নদীর ওপর সেতু নির্মাণের সম্ভাব্য যাচাইয়ের জন্য নির্ধারিত স্থান পরিদর্শন করেছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) পানি ও বন্যা ব্যবস্থাপনা ইনস্টিটিউটের অধ্যাপক ড. এম শাহজাহান  মণ্ডল ও সহকারী অধ্যাপক মো. রাশেদুল ইসলামের নেতৃত্বে একটি কারিগরি দল। গতকাল বৃহস্পতিবার সকালে ব্রাহ্মণডাঙ্গা খেয়াঘাটে তারা সেতু নির্মাণের সম্ভাব্য স্থান পরিদর্শন করেন।

এ সময় সঙ্গে ছিলেন নড়াইল সদর উপজেলা প্রকৌশলী গিয়াসউদ্দিন, এলজিইডি নড়াইলের সহকারী উপ-প্রকৌশলী মো. মনিরুল ইসলাম, সদর উপজেলা কার্যালয়ের মো. শাহাদত হোসেন সাবু।

কারিগরি দলের সদস্যরা ব্রাহ্মণডাঙ্গা পয়েন্টে সেতু নির্মাণের প্রয়োজনীয়তা, স্থান নির্ধারণ, নদীর বর্তমান অবস্থা ইত্যাদি বিভিন্ন বিষয়ে তথ্য-উপাত্ত সংগ্রহ করে