চট্টগ্রামের মিরসরাইয়ের করেরহাট ইউনিয়নে সম্মেলনের মাধ্যমে ১৬টি ইউনিয়ন ও ২টি পৌরসভার কমিটি গঠন শুরু করেছে উপজেলা আওয়ামী লীগ। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় করেরহাট কে এম উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি বলেন, রাশেদ খান মেনন বলেছেন কোনো ভোট হয়নি। মেনন নিজেও ভোটে নির্বাচিত হননি। তাহলে তিনি পদত্যাগ করেন না কেন?
অনুষ্ঠানে কাউন্সিলরদের মতামতের ভিত্তিতে আবারও সভাপতি হিসেবে সুলতান গিয়াসউদ্দিন জসিম এবং সাধারণ সম্পাদক হিসেবে শেখ সেলিমকে দায়িত্ব দেওয়া হয়েছে।
সুলতান গিয়াসউদ্দিন জসিমের সভাপতিত্বে সম্মেলনের উদ্বোধক ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আতাউর রহমান। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির চৌধুরী।
আরও বক্তব্য রাখেন মিরসরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান জসিমউদ্দিন, উত্তর জেলা আওয়ামী লীগ নেতা মহিউদ্দিন রাশেদ, নুরুল আনোয়ার চৌধুরী বাহার, চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন, সাবেক ভাইস চেয়ারম্যান ফেরদৌস হোসেন আরিফ, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগ সভাপতি তানভীর হোসেন তপু প্রমুখ।