অবৈধপথে ভারতে অনুপ্রবেশের দায়ে সীমান্তরক্ষী বাহিনীর হাতে আটক হয়ে ভারতের শিশু শোধনাগারে ১৪-১৬ মাস মেয়াদে কারাভোগ শেষে চার বাংলাদেশি শিশু-কিশোরকে ফেরত দিয়েছে ভারতীয় অভিবাসন পুলিশ।
গতকাল বৃহস্পতিবার দুপুরে হিলি চেকপোস্ট গেটে ওসি রফিকুজ্জামানের হাতে তাদেরকে তুলে দেওয়া হয়।