রেকর্ডে আরও ঋদ্ধ হলেন লিওনেল মেসি। নতুন রেকর্ডটি চ্যাম্পিয়ন্স লিগে টানা ১৫ মৌসুম গোল করার। বুধবার রাতে ¯øাভিয়া প্রাগের বিপক্ষে বার্সেলোনার কষ্টার্জিত (২-১) জয়ের ম্যাচে ৩ মিনিটে গোল করে এই রেকর্ডে নাম তোলেন মেসি। আর এই কীর্তি একমাত্র তারই। একই দিনে রেকর্ড এসেছে আরেকটি। নাপোলির হয়ে আর্জেন্টিনার কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনার গোলের রেকর্ড (১১৫) ছাড়িয়ে গেছেন বেলজিয়াম তারকা ড্রিস মের্টেন্স। আর ৫ গোল হলেই ক্লাব রেকর্ড গড়বেন তিনি। ছাড়িয়ে যাবে মারেক হামসিকের ১২০ গোলের রেকর্ডকে।
চেক রাজধানী প্রাগে বুধবার রাতের জয় বাজেভাবে মৌসুম শুরু করা বার্সার টানা ষষ্ঠ। এবারের চ্যাম্পিয়ন্স লিগে সবচেয়ে কঠিন ‘এফ’ গ্রæপের লড়াইয়ে বার্সেলোনাকে সহজে জিততে দেননি দারুণ উজ্জীবিত ¯øাভিয়া প্রাগ। মাত্র তৃতীয় মিনিটে আর্থারের পাস থেকে গোল করে দলকে এগিয়ে দিয়েছিলেন মেসি। কিন্তু প্রথমার্ধে আর গোল করতে দেয়নি স্বাগতিকরা। বরং বিরতির পর উল্টো গোল করে সমতা ফেরায় ম্যাচে। ৫০ মিনিটে গোলটি করেন লুকাস মাসোপুস্ট। তবে সাত মিনিট পর স্বাগতিকদের হতাশায় ডোবান পিটার ওলাইঙ্কা। লুইস সুয়ারেজ গোলপোস্টের কাছ থেকে কর্নারের দিকে এগোতে থাকা বল মাঠে ফেরানোর চেষ্টা করেন। তার হালকা শট ওলাইঙ্কার গায়ে লেগে জালে জড়ায়। ম্যাচের বাকি সময় দারুণ খেলেছে দু’দল। কয়েকবার গোলের সুযোগ তৈরি করে প্রাগ। বিপরীতে বার্সেলোনাও কয়েকবার গোলের মতো আক্রমণ তৈরি করে কিন্তু বারবারই প্রাগের শক্ত ডিফেন্স আটকে দেয় মেসিদের। শেষ পর্যন্ত ২-১ গোলে হারলেও ভালো খেলায় সমান হাততালি পেয়েছে স্বাগতিক দলটি। গ্রæপ শীর্ষের বার্সেলোনার সংগ্রহ এখন ৩ খেলায় ৭ পয়েন্ট।
ডেথ গ্রæপের বাকি দুই দলও মুখোমুখি হয়েছিল গতকাল। ওই ম্যাচে বরুশিয়া ডর্টমুন্ডকে ২-০ তে হারিয়ে ইন্তার মিলান এগিয়ে গেছে। ডর্টমুন্ডে মতো তাদেরও পয়েন্ট ৪ কিন্তু গোল গড়ে এগিয়ে তালিকার দ্বিতীয় ইতালি জায়ান্টরা। ২২ মিনিটে লুতারো মার্টিনেজ ও ৮৯ মিনিটে কানদ্রেভার গোলে গত ম্যাচে বার্সেলোনার কাছে হারের হতাশা ভোলে ইন্তার।
চ্যাম্পিয়নের মতোই খেলল লিভারপুল
নাপোলির কাছে প্রথম ম্যাচে হেরে বড় ধাক্কা খেয়েছিল বর্তমান চ্যাম্পিয়ন লিভারপুল। পরে অস্ট্রিয়ার সালজবুর্গকে হারায় ৪-৩ গোলে। বুধবার এ মৌসুমে সবচে সহজ জয়টা পেয়েছে অলরেডরা গেঙ্কের বিপক্ষে। অ্যালেক্স অক্সলেড চেম্বারলেইনের জোড়া এবং সাদিও মানে ও মোহামেদ সালাহ’র একটি করে গোলে ৪-১ ব্যবধানে জয় পায় তারা। এ জয়ে ৬ পয়েন্ট নিয়ে নাপোলির ঠিক পেছনে লিভারপুল। সালজবুর্গের বিপক্ষে রোমাঞ্চকর ম্যাচে ৩-২ গোলে জিতে ই গ্রæপের শীর্ষে ইতালির দলটি। এই ম্যাচেই জোড়া গোল করেন বেলজিয়ামের ড্রিস মের্টেন্স। অন্যান্য ম্যাচে বড় দলের মধ্যে জিতেছে চেলসি। মিচি বাতসুয়াইয়ের একমাত্র গোলে গতবারের সেমিফাইনালিস্ট আয়াক্স আমস্টারডামকে হারিয়েছে বøুজরা। এতে এইচ গ্রæপে এই দুই দলের পয়েন্ট সমান ৬। কিন্তু গোল ব্যবধানে এগিয়ে শীর্ষে চেলসি। বাকি দুই দল ভ্যালেন্সিয়া ও লিলে ১-১ গোলে ড্র করেছে। এছাড়া জি গ্রæপের ম্যাচে লিপজিগ ২-১ গোলে জেনিতকে হারিয়ে ৬ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে উঠেছে। গ্রপের অন্য ম্যাচে লিঁওকে ২-১ গোলে হারিয়ে তিন ম্যাচে প্রথম জয় পেয়েছে বেনফিকা।