ক্লিয়ার মেন বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপ

স্কুল ফুটবলের উন্নয়ন এবং দেশের সেরা ফুটবলার বাছাই করতে এ বছরও চলছে ‘ক্লিয়ার মেন বাংলাদেশ আন্ডার সেভেনটিন চ্যাম্পিয়নশিপ’। ডিভিশনাল রাউন্ড শেষ হওয়ার পরেই শুরু হয়েছে ন্যাশনাল রাউন্ড। চলবে ৩০ অক্টোবর পর্যন্ত। দেশসেরা স্কুল ফুটবল দলের মধ্যে হবে শ্রেষ্ঠত্বের লড়াই। টুর্নামেন্টের নির্বাচিত সেরা ৩৬জন ফুটবলার পাবে বাফুফে আয়োজিত বুটক্যাম্পে অংশ নেওয়ার সুযোগ। আর এদের মধ্য থেকেই সেরা ছয় ফুটবলার যাবে ইংল্যান্ডের বিখ্যাত ম্যানচেস্টার সিটি ক্লাবের অ্যাকাডেমি কোচের ট্রেনিং সেশনে অংশ নিতে। উপভোগ করবে ম্যানচেস্টার সিটির একটি ম্যাচও । বিজ্ঞপ্তি