রাজধানীর ধানমন্ডি-৬ এ একটি ১২তলা আবাসিক ভবনের তৃতীয় তলায় আগুন লেগেছে। শনিবার সকাল সাড়ে ৯টার দিকে আগুনের সূত্রপাত হয়। প্রায় ঘণ্টাখানেক চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের নিয়ন্ত্রণ কক্ষের অপারেটর ফরিদ উদ্দিন এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে যায়। তবে আগুন লাগার কারণ জানাতে পারেননি তিনি।