ঝিনাইদহে হাজতির মৃত্যু

জেলা কারাগারের নন্দ কুমার দাস (৪৫) নামের এক হাজতির মৃত্যু হয়েছে।

শনিবার সকালে ঝিনাইদহ সদর হাসপাতালে তার মৃত্যু হয়। তিনি জেলার কালীগঞ্জ উপজেলার কুল্লা পাড়া গ্রামের মৃত গোপাল চন্দ্র দাসের ছেলে।

ঝিনাইদহ কারাগারের জেলার নিজাম উদ্দিন জানান, গত ২২ অক্টোবর ডাকাতি মামলায় আদালত নন্দ কুমার দাসকে জেল হাজতে পাঠায়।

সকালে হঠাৎ তিনি বুকে ব্যথা অনুভব করে। সেখান থেকে তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে তার মরদেহ ময়নাতদ‡ন্তর জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।