আশুলিয়ার শ্রীপুর এলাকা থেকে পপি আক্তার মজিদা (২৫) নামে স্বামী পরিত্যক্ত এক নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার সকালে লাশটি উদ্ধার করা হয়। মজিদা টাঙ্গাইলের সদর থানার করোটিয়া গ্রামের মজিবর বেপারির মেয়ে।
এদিকে শিমুলিয়া ইউনিয়নের গোহাইলবাড়ি মহল্লার একটি গ্যারেজে বিদ্যুৎস্পৃষ্টে বাসেদ হোসেন কালু (৪০) নামে এক অটোরিকশাচালক মারা গেছেন। তার বাড়ি ওই ইউনিয়নে।
আশুলিয়া থানার এসআই সুদীপ কুমার জানান, সকালে শ্রীপুর এলাকার এজিজ গেট মহল্লার একটি ভাড়াবাড়ি থেকে মজিদা নামে ওই নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। এদিন শিমুলিয়ার গোহাইলবাড়ি এলাকায় মধু মিয়ার মালিকানাধীন গ্যারেজে অটোরিকশার ব্যাটারি চার্জ করতে যান বাসেদ। এ সময় বিদ্যুতের একটি তারে জড়িয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। স্থানীয়রা বিষয়টি জানালে পুলিশ লাশ উদ্ধার করে।
এসআই সুদীপ আরও জানান, লাশ দুটি ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।