জামালপুরে হুইল জয়যাত্রা মেলা

‘সচ্ছলতার পথে দুজনে একসাথে’  স্লোগানে জামালপুরের সরিষাবাড়ীতে নারী উদ্যোক্তাদের নিয়ে তিন দিনব্যাপী হুইল জয়যাত্রা মেলা শেষ হয়েছে।

রিয়াজ উদ্দিন তালুকদার উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিলিভার বাংলাদেশ আয়োজিত হুইল জয়যাত্রা মেলায় ৫০টি স্টল স্থান পায়। মেলার শেষ দিন র‌্যাফেল ড্র, ম্যাজিক শো শেষে সেরা তিন নারী উদ্যোক্তাকে বাছাই করা হয়। সেরা নারী উদ্যোক্তা নির্বাচিত হয়ে ৫০ হাজার টাকা জিতে নেন বাবলী আক্তার। দ্বিতীয় পুরস্কার ৩০ হাজার ও তৃতীয় পুরস্কার ২০ হাজার টাকা জিতে নেন যথাক্রমে মুনিরা পারভীন ও পিয়ারা পারভীন। এছাড়া মেলায় অংশ নেওয়া ৫০ উদ্যোক্তাকে ৪ হাজার টাকা করে দেওয়া হয়। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ইউনিলিভারের ক্যাটাগরি হেড জিসান বায়েজিদ রহমান, হুইলের ব্র্যান্ড ম্যানেজার রাশেদুল হাসান, ইউনিলিভারের মিডিয়া অ্যান্ড ডিজিটাল পার্টনার আজরীন চৌধুরী, ইউনিলিভারের ইউনাইটেড পারপাস শামীম চৌধুরী প্রমুখ।