দুর্গাপুরে দম্পতি খুন

সন্দেহভাজন আসামি আটক

দুর্গাপুর পৌর শহরের চাঞ্চল্যকর কাপড় ব্যবসায়ী অরুণ কুমার সাহা (৭৪) ও তার স্ত্রী হেনা রানী সাহা (৬৫) হত্যাকাÐের সন্দেহভাজন আসামি তাজুল ইসলাম ওরফে তাজুকে সুনামগঞ্জের তাহিরপুর থানার পুলিশ আটক করেছে।

গত শনিবার রাতে তাহিরপুরের বাদাঘাট ইউনিয়নের মানিগাঁওয়ে শ্বশুরবাড়ি থেকে তাকে আটক করা হয়। তাজু দুর্গাপুরের বাগিচাপাড়ার আজিজুল ইসলামের ছেলে। জোড়া খুনের পর থেকে তাজু আত্মগোপন করে ছিল। ‘ক্লু লেস’ মামলাটি তদন্ত করছে পিবিআই।

পিবিআই ময়মনসিংহের ওসি আবুল কাশেম জানান, তাজুকে এখনো জিজ্ঞাসাবাদ করা হয়নি।