চট্টগ্রামে বাণিজ্যমন্ত্রী

ভারতকে বন্দর ব্যবহার করতে দিলে রাজস্ব বাড়বে

আসাম, ত্রিপুরাসহ ভারতের উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলো চট্টগ্রাম বন্দর ব্যবহারে ব্যাপক আগ্রহী বলে জানিযেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তিনি বলেছেন, তাদের বন্দর ব্যবহারের সুযোগ দিলে আমাদের রাজস্ব আয় ও কর্মসংস্থান বাড়বে। পাশাপাশি আমাদের ব্যবসা-বাণিজ্যেরও প্রসার ঘটবে।’ 

গতকাল রবিবার দুপুরে চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার আয়োজিত ৬ষ্ঠ বাংলাদেশ আন্তর্জাতিক বাণিজ্য ও রপ্তানি মেলার (বিআইটিইএফ) উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, ‘আগামী এক সপ্তাহের মধ্যে মিসর থেকে পেঁয়াজ এলে এর দাম কিছুটা কমতে পারে। তবে তা পুরোপুরি নিয়ন্ত্রণে আসতে আরও অন্তত এক মাস লাগবে।’ 

আসামের গুয়াহাটিতে সম্পªতি অনুষ্ঠিত দু’দিনব্যাপী ভারত-বাংলাদেশ বাণিজ্য সম্মেলনের কথা উল্লেখ করে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘সেখানকার রাজ্যগুলোর অন্তত চারজন মুখ্যমন্ত্রী একসঙ্গে চট্টগ্রাম বন্দর পরিদর্শনে আসার আগ্রহ ব্যক্ত করেছেন।