আর্সেনালের পয়েন্ট হারানোর দিন ম্যানইউর সহজ জয়

ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে ২ গোলে এগিয়ে গিয়েও ইংলিশ প্রিমিয়ার লিগে ‘ড্র’ করেছে আর্সেনাল। অন্যদিকে প্রতিপক্ষের মাঠে চলতি আসরে প্রথম জয় পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড।

রবিবার এমিরেটস স্টেডিয়ামে লিভারপুল ‘ড্র’ করেছে ২-২ গোলে। সোক্রাটিস পাপস্টাথোপল্লোস ও ডেভিড লুইসের গোলে এগিয়ে যায় আর্সেনাল। লুকা মিলিভোইয়েভিচ ও জর্ডান আইয়ুর গোলে পয়েন্ট নিয়ে ফেরে প্যালেস।

নরউইচ সিটির বিপক্ষে ম্যানইউ জিতেছে ৩-১ গোলে। তাদের তিন গোলদাতা স্কট ম্যাকটমিনে, মার্কাস র‌্যাশফোর্ড ও অঁতনি মার্শিয়াল।

লেস্টার সিটিকে হারানোর পর থেকে লিগে টানা চার ম্যাচে জয়শূন্য ছিল ইউনাইটেড। এবার জিতে ১০ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে সাত নম্বরে উঠে এসেছে তারা।

আর্সেনাল লিগে টানা দুই ম্যাচে জয়শূন্য থাকল। আগের ম্যাচে শেফিল্ড ইউনাইটেডের বিপক্ষে ০-১ গোলে হেরেছিল তারা। ১০ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে ৫ নম্বরে আছে এমেরির দল।

২৮ পয়েন্ট নিয়ে যথারীতি শীর্ষে লিভারপুল। দুই নম্বরে থাকা ম্যানসিটির পয়েন্ট ২২। ২০ পয়েন্ট নিয়ে লেস্টার আছে তিনে।