ঝটপট ছোলার চাট

সুস্বাদু ও পুষ্টিকর এই চাট বানাতে খুবই কম সময় লাগে।

উপকরণ: ৫০ গ্রাম ছোলা, ৫০ গ্রাম মটর, ১/২টি টমেটো (টুকরো করে কাটা), ১-২টি আলু (সেদ্ধ করা), ৫০ গ্রাম সবুজ মটর (সেদ্ধ), লবণ স্বাদমতো, ১টি পেঁয়াজ ( টুকরো করে কাটা), ২ টেবিল চামচ মরিচ গুঁড়া, ১ কাঁচা মরিচ, ১ চা চামচ চাট মসলা, ২ রসুনের কোয়া, ভাজা, চিকেনের টুকরো (ইচ্ছানুসারে), ১ চা চামচ পুদিনার চাটনি, ১/২ কাপ বেদানা, ১ চা চামচ তিল, ১টি লেবুর রস, ২ চা চামচ তেঁতুল গোলা, ১টি পেঁয়াজ শাক (টুকরো করে কাটা)।

তৈরি প্রণালি:

একটি পাত্রে সেদ্ধ ছোলা ও মটর দিন। এতে পেয়াঁজ কুচি, টমেটো কুচি ও সেদ্ধ আলুর টুকরো মিশিয়ে দিন। কাঁচা মরিচ কুচি মিশিয়ে, সেদ্ধ করা মটর মিশিয়ে দিন। লবণ ও মরিচ গুঁড়া দিন, তাতে চাট মসলা দিয়ে ভালো করে মিশিয়ে দিন।

এতে রসুনের কোয়া, বেদানা, তিল, লেবুর রস, তেঁতুল গোলা, পুদিনার চাটনি মিশিয়ে ভালো করে নাড়ুন।

এরপর ঠান্ডা হলে পরিবেশন করুন।