প্রাণশক্তিতে ভরপুর ও সদা হাস্যোজ্জ্বল মেয়ে রুমাইনা নাসরিন। ছোটবেলায় বাবাকে হারানো রুমাইনা জীবনের সঙ্গে যুদ্ধ করছিলেন পরিবারের মুখে হাসি ফোটাতে। তার সেই মুখের হাসিই আজ হারিয়ে যাচ্ছে।
গত ২২ অক্টোবর প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে মৌখিক পরীক্ষা দিতে নিজ বাসা উলিপুর থেকে কুড়িগ্রাম সদরে যাচ্ছিলেন রুমাইনা। সঙ্গে ছিল ছোট ভাই। পথে তাদের বহনকারী সিএনজি অটোরিকশাকে পেছন থেকে একটি বাস ধাক্কা দিলে তিনি ছিটকে পড়েন রাস্তায় আর তার উপর পড়ে সিএনজি।
অচেতন রুমাইনা তখনো জানতেন না কি ভয়াবহ নির্মম বাস্তবতার সামনে তিনি দাঁড়াতে যাচ্ছেন।
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর ডাক্তার জানান, তার মেরুদণ্ড ভেঙে গেছে। স্পাইনাল কর্ড ছিড়ে গেছে। প্রসাবের রাস্তা ও পায়খানার রাস্তা এক সাথে মিলে গেছে।
রুমাইনা পড়াশোনা শেষ করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ থেকে। বর্তমানে তিনি ঢাকার একটি বেসরকারি স্কুলে চাকরি করে নিজের ছোট ভাইয়ের লেখাপড়ার খরচ চালাতেন।
বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন সব সময় তার পদচারণায় মুখরিত থাকত ক্যাম্পাস। তিনি দাঁপিয়ে বেড়িয়েছেন খেলার মাঠ। ব্যাডমিন্টন, ক্যারাম কিংবা তায়কোনন্দ সব খেলাতেই ছিলেন সমান পারদর্শী। তার ঝুলিতে পুরস্কারও আছে ৩০টিরও উপরে। এর মধ্যে বাংলাদেশ গেমসে ব্রোঞ্জ, হলের খেলায় চ্যাম্পিয়ন হয়েছে বারংবার।
দৌড়ে বেড়ানো মেয়েটা আর হাঁটতে পারবে না কোনদিনও। হয়ত বাকিটা জীবন কাটাতে হবে হুইল চেয়ারে।
ডাক্তাররা জানিয়েছেন, রুমাইনার লোয়ার এবডোমেন (কোমর থেকে নিচের অংশ) থেকে অনবরত রক্ত ঝরছে। ক্ষতবিক্ষত হয়েছে দেহের বিভিন্ন অংশ।
ডাক্তার বলেছেন, বেশ বড় ধরনের কয়েকটা সার্জারি করতে হবে। তার চিকিৎসা বেশ ব্যয়বহুল ও সময়সাপেক্ষ।
তার পরিবারের পক্ষে এ ব্যয় বহন করা সম্ভব নয়। সবাই সাহায্যের হাত বাড়ালে হয়তো এই লড়াকু মেয়েটা নতুনভাবে বাঁচতে পারে।
রুমাইনাকে বাঁচাতে সাহায্য পাঠাতে পারেন-
বিকাশ- 01516-144790
রকেট- 01738-2234101
Account Name: Rumaina Nasrin
A/C: 0200014358022
Rangpur Branch
Agrani Bank ltd
প্রবাসীদের জন্য-
Account name: Rumaina Nasrin
Br Routing 010851452
Swift code AGBKBDDH028