মাগুরার কৃতি ফুটবলার ও ছাত্রলীগ নেতা রাজন খান হত্যার ৫ বছর পার হলেও মামলার বিচারকাজ শেষ হয়নি। মামলার প্রধান আসামি মীর সাঈদসহ সকল আসামির দ্রুত বিচার ও ফাঁসির দাবিতে বুধবার সকালে পিটিআইয়ের সামনে মানববন্ধন করেছে এলাকাবাসী।
এলাকার চাঁদাবাজির প্রতিবাদ করায় ১৪ সালের ২৮ অক্টোবর মাগুরা সরকারি কলেজ মাঠে রাজনকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করে সন্ত্রাসীরা।
এ ঘটনায় রাজনের বাবা ওহাব খান বাদী হয়ে হত্যাসহ ১৩ মামলার আসামি মাগুরার মীর সাইদসহ তার সহযোগিদের নামে মামলা করেন।
এ সময় রাজনের বাবা ওহাব খান অভিযোগ করেন, এ রকম একটি নৃশংস হত্যা মামলায় আটক হবার মাত্র কয়েকদিনের মধ্যে সন্ত্রাসী মীর সাঈদ জামিনে বেরিয়ে এসেছে। বর্তমানে সে বিভিন্ন লোক মারফত তাদের পরিবারসহ রাজন হত্যার বিষয়ে যারা প্রতিবাদ জানিয়েছে তাদের হত্যার হুমকি দিচ্ছে।
অতীতে মীর সাঈদ প্রতিটি মামলায় একইভাবে উচ্চ আদালত থেকে জামিনে ছাড়া পেয়েছে। এমনকি ৪১ বছর সাজা হবার পরও বেশিদিন সে জেলে থাকেনি।
এসব কারণে তারা তাদের নিরাপত্তাসহ মীর আবু সাঈদসহ দোষীদের দ্রুত বিচার ও ফাঁসি দাবি করেন।