সৈকত নাসির-ইমনের ‘আকবর’
ঢাকার আন্ডারওয়ার্ল্ডে রাজত্ব করেছে অনেকেই, কিন্তু পুরো শহরের হৃৎপিণ্ডটাকে বুক পকেটে পুরে রেখেছিল একজনই– আকবর। এমন ট্যাগলাইনে নতুন চলচ্চিত্রের ঘোষণা দিলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী নির্মাতা সৈকত নাসির। ‘আকবর– ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা’ সিনেমার মাধ্যমে আবারও বড় পর্দায় ফিরছেন সৈকত নাসির। প্রযোজনা সংস্থা সিনে হল মাল্টিমিডিয়া এন্টারটেইনমেন্টের ব্যানারে নির্মিতব্য এই সিনেমার কাহিনী, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন রণক ইকরাম। সিনেমাটির নাম ভূমিকায় অভিনয় করছেন চিত্রনায়ক ইমন। পাসওয়ার্ড সিনেমার জন্য পুরস্কার, শিল্পী সমিতির আন্তর্জাতিক সম্পাদক নির্বাচিত হওয়াসহ সব মিলিয়ে ইমনের বৃহস্পতি এখন তুঙ্গে। এর মধ্যেই এলো নতুন সিনেমার ঘোষণা। ইমন বলেন, ‘এই সিনেমার গল্পে একটা ম্যাজিক আছে। অভিনয়ের অনেক জায়গা আছে। আশা করছি এখানে অন্য ইমনকে খুঁজে পাবেন দর্শক।’ নির্মাতা সৈকত নাসির বলেন, ‘আসলে ফেরা বলতে কিছু নেই। কাজের মধ্যেই ছিলাম। শুধু ফিল্মটাই করিনি। এবার একাধিক চমক নিয়ে আসছি। এর প্রথমটি আকবর। দারুণ একটা গল্প। ঢাকার গ্যাং কালচারের কিছু সত্যিকার বিষয় সেলুলয়েডে বন্দি করতে যাচ্ছি।’ সিনেমার নায়িকা এখনো চ‚ড়ান্ত হয়নি, তবে চমক থাকছে। আসছে বছরের ১২ জানুয়ারি সিনেমার মহরত এবং ১৫ জানুয়ারি সিনেমার শু¨টিং শুরু হবে বলে জানা গেছে।
চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস
সংগীতের সব শাখার শিল্পীরা আবারও একই মঞ্চে আসতে যাচ্ছেন। অনুষ্ঠিত হতে যাচ্ছে সংগীত নিয়ে আয়োজন ‘চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস’। সুস্থ সংগীতকে সম্মান জানাতে ২০০৪ সালে শুরু হয়েছিল এই অ্যাওয়ার্ডস। তারই ধারাবাহিকতায় ২০১৮ সালের সিডি, ডিভিডি ও অনলাইনে রিলিজকৃত প্রায় সব গান জমা পড়ে এই আয়োজনে। শ্রেষ্ঠ গান বাছাইয়ের জন্য বিচারকাজ পরিচালনা করছেন দেশের বিখ্যাত সংগীতজ্ঞরা। রবীন্দ্রসংগীত, নজরুলসংগীত, লোকসংগীত, আধুনিক গান, ছায়াছবির গান, উচ্চাঙ্গসংগীত (কণ্ঠ), উচ্চাঙ্গসংগীত (যন্ত্র), গীতিকার, সংগীত পরিচালক, মিউজিক ভিডিও, কাভার ডিজাইন, সাউন্ড ইঞ্জিনিয়ার, ব্যান্ড, নবাগত শিল্পী– এই ১৪টি ক্যাটাগরিতে পুরস্কার দেওয়া হবে। এছাড়া দেশের একজন বরেণ্য সংগীতশিল্পীকে আজীবন সম্মাননা দেওয়া হবে। বিচারকাজ করছেন ফেরদৌসী রহমান, গাজী মাজহারুল আনোয়ার, আজাদ রহমান, শেখ সাদী খান, সৈয়দ আবদুল হাদী, খুরশীদ আলম, ফরিদা পারভীন, তপন মাহমুদ, সমরজিৎ রায় চৌধুরী, আবিদা সুলতানা, ফুয়াদ নাসের বাবু, মকসুদ জামিল মিন্টু, গিয়াসউদ্দিন সেলিম, মনিরুজ্জামান, বীরেন সোম, আনিস ইসলাম, আজম বাবু, আবদুর রহমান, মুশফিকুর রহমান গুলজার ও রেজানুর রহমান।
মাতাচ্ছে ‘হাউজফুল ৪’
বলিউডের সবচেয়ে বড় বাজেটের কমেডি সিনেমা ‘হাউজফুল ৪’। মুক্তির পর বক্স অফিসে সিনেমাটি দারুণ ব্যবসা করছে। মুক্তির তিন দিনে সিনেমাটির মোট আয় দাঁড়িয়েছে ৫৭ কোটি ৬৯ লাখ রুপিতে। তিন দিনেই এটি অর্ধশত কোটি রুপি আয় করে নিয়েছে। গত ২৫ অক্টোবর সিনেমাটি মুক্তির প্রথম দিন ১৯ কোটি ৮ লাখ রুপি আর বাকি দুদিন আয় করেছে ৩৭ কোটি ৮৯ লাখ রুপি। ‘হাউজফুল ৪’-এর কেন্দÖীয় চরিত্রে অভিনয় করেছেন অক্ষয় কুমার, কৃতি শ্যানন, পূজা হেগড়ে, রিতেশ দেশমুখ, ববি দেওল, কৃতি খরবান্দা প্রমুখ। এটি নির্মিত হয়েছে রিইনকারনেশন ড্রামা অর্থাৎ পুনর্জন্মের কাহিনীতে। সিনেমায় অক্ষয়সহ চরিত্রগুলোতে দুটি রূপ রয়েছে। অক্ষয়ের একটি রূপ হলো ১৪১৯ সালের রাজকুমার বালা, যাকে বলা হয় ‘শয়তানের শালা’। অপর রূপে তিনি হলেন ২০১৯ সালের লন্ডন থেকে পড়াশোনা শেষ করে ফেরা যুবক হ্যারি। হ্যারি হলেন রাজকুমার বালার পুনর্জন্ম। ঘরে ফেরার পর হ্যারির ওপর রাজকুমারের আত্মা উৎপীড়ন শুরু করে। ফরহাদ সামজি পরিচালিত ও সাজিদ নাদিয়াদওয়ালা প্রযোজিত সিনেমাটিতে চাঙ্কি পাণ্ডেকে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যায়। আরও একটি চমকপ্রদ দৃশ্যে আবির্ভ‚ত হয়েছেন নওয়াজুদ্দিন সিদ্দিকী। ২০১৯ সালে ‘কেশরী’ ও ‘মিশন মঙ্গল’ সিনেমার পর ‘হাউজফুল ৪’ অক্ষয় কুমারের প্রারম্ভিক মুক্তির সর্বোচ্চ আয়ের দিক থেকে তৃতীয় অবস্থানে রয়েছে।
উত্তরায়ণের ‘ইউরোপে রবীন্দ্রনাথ’
রবীন্দ্রসংগীত চর্চা ও বিকাশের সংগঠন ‘উত্তরায়ণ’। শিল্পানুরাগীদের সামনে গত নয় বছর ধরে রবীন্দ্রনাথকে শৈল্পিকভাবে তুলে ধরছে সংগঠনটি। প্রতিষ্ঠার নবমবার্ষিকী উদযাপন হচ্ছে ২ নভেম্বর, শনিবার। এদিন শাহবাগের জাতীয় জাদুঘরে অনুষ্ঠিত হবে ‘ইউরোপে রবীন্দ্রনাথ’ শীর্ষক বিশেষ গীতি আলেখ্য। প্রধান অতিথি থাকবেন সংস্কৃতিবিষয়ক প্রতিমন্ত্রী কে. এম খালিদ। আরও উপস্থিত থাকবেন সচিব ড. মো. আবু হেনা মোস্তফা কামালসহ সাংস্কৃতিক অঙ্গনের অনেকেই। উত্তরায়ণ-এর পরিচালক ও বিশিষ্ট রবীন্দ্রসংগীত শিল্পী লিলি ইসলাম বলেন, ‘প্রতি বছরই রবীন্দ্রনাথ ও তার গানকে আমরা নানাভাবে দর্শক-শ্রোতার সামনে তুলে ধরার চেষ্টা করি। সেই ধারাবাহিকতায় এবারের আয়োজন সাজিয়েছি তার ইউরোপ ভ্রমণের সময় রচিত গানগুলো দিয়ে। কবিগুরু অসম্ভব ভ্রমণপিপাসু মানুষ ছিলেন। শুধু ভ্রমণই করতেন না, যখন যে দেশে তার লেখনীতে বারবার সে দেশের সমাজ, রাজনীতি, প্রকৃতি ও মানুষের সঙ্গে তার সম্পর্ক নানাভাবে উঠে এসেছে। আমরা এবার চেষ্টা করেছি তার ইউরোপ ভ্রমণকালে রচিত ২০টি গান ও গল্প সবার সামনে তুলে ধরার। আশা করছি সবার ভালো লাগবে।’ ‘ইউরোপে রবীন্দ্রনাথ’ পরিকল্পনা ও পরিচালনা করেছেন লিলি ইসলাম। সংগীত পরিচালনা করেছেন হিমাদ্রী শেখর। পাঠ ও আবৃত্তিতে থাকছেন ভাস্বর বন্দ্যোপাধ্যায় ও ডালিয়া আহমেদ। সংগীত পরিবেশন করবেন উত্তরায়ণের সদস্যরা। পুরো আয়োজনটি সবার জন্য উন্মুক্ত থাকবে।
‘মিটু’ নিয়ে মাহিরা খান
বলিউডে প্রথম যৌন হেনস্তা নিয়ে মুখ খুলেছেন তনুশ্রী দত্ত। তিনি অভিযোগ করেছেন জনপ্রিয় অভিনেতা নানা পাটেকরের বিরুদ্ধে। এরপর বলিউডজুড়ে শুরু হয় ‘হ্যাশট্যাগ মিটু’ ঝড়। একের পর এক ঘটনা প্রকাশ্যে আসতে থাকে। এবার মিটু নিয়ে মুখ খুললেন পাকিস্তানের নম্বর ওয়ান নায়িকা মাহিরা খান। কিছুদিন আগে পাকিস্তানের এক অধ্যাপক যৌন হেনস্তায় অভিযুক্ত হয়ে আত্মহত্যা করেন। সোশ্যাল মিডিয়ায় মাহিরা বলেন, ‘মিথ্যা অভিযোগের কারণে একজন নির্দোষ ব্যক্তি আত্মহননের পথ বেছে নিলেন। আমার এই ঘটনায় সত্যি খুব রাগ হচ্ছে। অথচ কত লোক ধর্ষণের মতো ঘৃণ্য কাজ করেও নিশ্চি‡ন্ত ঘুরে বেড়াচ্ছে। মিটুর অপব্যবহার করলেই মৃত্যুর মতো পরিণতিই হবে।’ মিটু মুভমেন্টের যারা অপব্যবহার করছে, তাদের সমালোচনা করলেও যারা সত্যিই নারীদের যৌন হেনস্তা করেছে তাদেরও একহাত নিতে ছাড়েননি মাহিরা। সোশ্যাল মিডিয়ায় একাধিকবার তার বিরুদ্ধে সরব হয়েছেন তিনি। প্রসঙ্গত, মাহিরা খান পাকিস্তানের বাইরে শাহরুখ খানের সঙ্গে ‘রইস’ সিনেমায় অভিনয় করে নিজেকে অন্য মাত্রায় নিয়ে যান। আন্তর্জাতিক খ্যাতি রয়েছে এই সুন্দরীর।