মৃত্যুর সময় আইএস প্রধান আবু বকর বাগদাদি কান্না আর চিৎকার করেছিলেন বলে দাবি করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
রবিবার বাগদাদির মৃত্যুর খবর নিশ্চিত করে তিনি জানান, ‘কুকুর মতো’ ও ‘কাপুরুষের মতো’ মারা গিয়েছেন আইএস প্রধান।
কিন্তু তার এমন বক্তব্য নাকচ করে দিয়েছেন ট্রাম্পের প্রশাসনেরই শীর্ষ কর্মকর্তারা।
নিউইয়র্ক টাইমস জানায়, সিরিয়ায় মার্কিন বাহিনীর বিশেষ অভিযানের ভিডিও দেখেন ট্রাম্প। সেখানে তার সঙ্গে উপস্থিত ছিলেন পেন্টাগনের অন্যান্য শীর্ষ কর্মকর্তাও।
কিন্তু বাগদাদির মৃত্যু মুহূর্তের সেই ভিডিওতে কোনো ধরনের অডিও ছিল না।
বাগদাদির কান্না আর চিৎকার নিয়ে ট্রাম্পের এমন বক্তব্য অবাক করেছে তারই প্রশাসনের অন্তত পাঁচ শীর্ষ নেতাকে।
বাগদাদির এই বিষয়টি নিয়ে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী মার্ক এসপার জানান, তার কাছে এই বিষয়ে বিস্তারিত কোনো তথ্য নেই।