ফাইনালে চট্টগ্রাম আবাহনীর প্রতিপক্ষ তেরেঙ্গানু

শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপ ফুটবলের ফাইনাল নিশ্চিত করেছে মালয়েশিয়ার তেরেঙ্গানু এফসি। মঙ্গলবার দ্বিতীয় সেমিফাইনালে ভারতের ক্লাব মোহনবাগানকে ৪-২ ব্যবধানে হারিয়ে ফাইনালে ওঠে যায় দলটি।

প্রথম সেমিফাইনাল জিতে ফাইনাল নিশ্চিত করেছিল চট্টগ্রাম আবাহনী। বৃহস্পতিবার শিরোপার লড়াইয়ে তেরেঙ্গানু খেলবে আয়োজক দলটির বিপক্ষে। যারা ২০১৫ সালে প্রথম আসরে জিতেছিল শিরোপা।

তেরেঙ্গানুর হয়ে হ্যাটট্রিক করেছেন লি টাক। অন্য গোলটি করেন সাইফিক বিন ইসমাইল। মোহনবাগানের পক্ষে দুটি গোলই করেন হাভিয়ের মুনোস।