দিনাজপুরের বিরলে মলিন চন্দ্র সরকার (৪৫) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে বিরল থানা পুলিশ। উদ্ধার হওয়া ব্যক্তি উপজেলার ভান্ডারা ইউনিয়নের সুইহারা গ্রামের মৃত নমলা সরকারের ছেলে মলিন চন্দ্র সরকার।
রবিবার সকাল ৯টায় জেলার বিরল উপজেলার ৮নং ধর্মপুর ইউনিয়নের চৌপুকুরিয়া (নেকরাপুকুর) নামক স্থানে ডোবা থেকে তার লাশ উদ্ধার করা হয়।
বিরল থানার অফিসার ইনচার্জ (ওসি) এটি.এম গোলাম রসুল জানান, সকালে স্থানীয়দের তথ্যের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে ডোবা থেকে মলিন চন্দ্র সরকারের লাশ উদ্ধার করে। লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়।
এ বিষয়ে বিরল থানায় একটি ইউডি (অপমৃত্যু) মামলা দায়ের করা হয়েছে বলে জানান পুলিশ।