শিক্ষার্থীদের মানববন্ধন

হাবিপ্রবির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ

দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি, অপপ্রচার ও মিথ্যাচারকারীদের বিরুদ্ধে মানববন্ধন করেছেন বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।

গতকাল রবিবার দুপুর সাড়ে ১২টায় কয়েকশ শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের সামনে দিনাজপুর-ঢাকা মহাসড়কে এ কর্মসূচি পালন করেন।

মানববন্ধনে তারা দাবি করেন এবারের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী নিয়োগে কোনো প্রকার এলাকাপ্রীতি, স্বজনপ্রীতি ও ‘নিয়োগ বাণিজ্য’ করা হয়নি। তবু প্রশাসনের বিরুদ্ধে একশ্রেণির লোক মিথ্যাচার ও অপপ্রচার চালিয়ে বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছে। যারা এই মিথ্যাচার করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পড়ালেখার বিঘœ ঘটাচ্ছেন তাদের সময়ই নিয়োগ বাণিজ্য ও স্বজনপ্রীতি করা হয়েছে।