শুটার সাবরিনা সুলতানা গুরুতর অসুস্থ। তার চিকিৎসার জন্য যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল গতকাল সাবরিনার স্বামী সাইফুল আলম রিংকির হাতে চিকিৎসার জন্য দুই লাখ টাকার চেক তুলে দিয়েছেন। সাবরিনা গুরুতর অসুস্থ হয়ে দীর্ঘদিন হাসপাতালে ভর্তি রয়েছেন। কমনওয়েলথ শুটিং ও সাফ গেমসে সোনাজয়ী সাবরিনা নিউরোমাইলেটিস অপটিকা রোগে আক্রান্ত।