জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক (অনূর্ধ্ব-১৭) এর ঢাকা বিভাগীয় প্রতিযোগিতায় শিরোপা জিতেছে মানিকগঞ্জ জেলা। আর বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালিকা (অনূর্ধ্ব-১৭) এর শিরোপা জয় করেছে টাঙ্গাইল জেলা। কমলাপুরে বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে টাঙ্গাইল ও কিশোরগঞ্জের ম্যাচ নির্ধারিত সময় ১-১ সমতা থাকায় শিরোপা নির্ধারণ হয় টাইব্রেকে। টাইব্রেকে ৪-৩ গোলে জয় নিয়ে শিরোপা নিশ্চিত করে টাঙ্গাইল জেলা। অপর ফাইনালে মানিকগঞ্জ জেলা ১-০ গোলে হারায় ফরিদপুর জেলাকে। ম্যাচ শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মানানীয় সচিব মো. আখতার।