আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সাবেক সদস্য, বর্ষীয়ান রাজনীতিবিদ ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আখতারুজ্জামান চৌধুরী বাবুর ৭ম মৃত্যুবার্ষিকী আজ সোমবার। এ উপলক্ষে আনোয়ারা-কর্ণফুলী উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলো বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে।
আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ মালেক জানান, আখতারুজ্জামান চৌধুরীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে হাইলধর গ্রামে তার কবরে শ্রদ্ধা নিবেদন, খতমে কোরআন, দোয়া মাহফিল ও আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে।
২০১২ সালের এদিনে আখতারুজ্জামান চৌধুরী ইন্তেকাল করেন। মৃত্যুর পর তার বড় ছেলে সাইফুজ্জামান চৌধুরী আওয়ামী লীগের প্রার্থী হিসেবে আনোয়ারা-কর্ণফুলী আসন থেকে টানা তিনবার সংসদ সদস্য নির্বাচিত হন। বর্তমানে তিনি সরকারের ভূমিমন্ত্রীর দায়িত্ব পালন করছেন।