রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী ফরিদ উদ্দিন আহম্মেদকে লাঞ্ছিত করার প্রতিবাদে গাজীপুরে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ে (ডুয়েট) মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকেলে ডুয়েটের মূল ফটকের সামনে সাধারণ শিক্ষার্থীরা এই মানববন্ধন কর্মসূচি পালন করেন।
সমাবেশ থেকে বক্তারা জড়িত শিক্ষার্থীদের ছাত্রত্ব বাতিলসহ দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। ডুয়েটের সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে মানববন্ধনে বক্তব্য দেন ছাত্রলীগ ডুয়েট শাখার সাধারণ সম্পাদক বিনয় ব্যানার্জী, চতুর্থ বর্ষের শিক্ষার্থী মো. আশরাফুল ইসলাম, হারুন-অর-রশিদ ও মাজেদ পারভেজ প্রমুখ।