পিপলস লিজিং অ্যান্ড ফিন্যান্সিয়াল সার্ভিসেসে (পিএলএফএস) যুক্ত কাউকে ছাড় দেওয়া না বলে জানিয়ে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, এ কোম্পানির অনেকে জেলে আছে। বর্তমান পরিচালকদের মধ্যে যারা দায়ী তাদেরও জেলে ভরা হবে। আমানতকারীদের টাকা পেতে সরকার সহযোগিতা করবে।
গতকাল শেরেবাংলা নগরে পিএলএফএসের ছয় সদস্যের সঙ্গে সাক্ষাৎ শেষে মন্ত্রী তিনি এসব কথা বলেন। পিএলএফএসের সাক্ষাৎকারীরা হলেন প্রশান্ত কুমার দাস, রানা ঘোষ, সামিয়া বিনতে মাহবুব, আবু নাসের বখতিয়ার ও কামার আহমেদ।