১৫তম শিক্ষক নিবন্ধন

মৌখিক পরীক্ষা শুরু ১২ নভেম্বর

১৫তম শিক্ষক নিবন্ধনের মৌখিক পরীক্ষা ১২ নভেম্বর শুরু হয়ে ৩১ নভেম্বর পর্যন্ত চলবে। আজ মঙ্গলবার এনটিআরসিএর ওয়েবসাইটে বিজ্ঞপ্তি আকারে এই সময়সূচি প্রকাশ করা হবে। গতকাল সোমবার সন্ধ্যায় দেশ রূপান্তরকে এ তথ্য জানান এনটিআরসিএর সদস্য হুমায়ুন কবির।

তিনি আরও জানান, মৌখিক পরীক্ষার নির্ধারিত তারিখ ও সময় প্রার্থীদের মোবাইল ফোনেও এসএমএস করে পাঠানো হবে। পরীক্ষা শেষে পরবর্তী এক মাসের মধ্যে চূড়ান্ত ফল প্রকাশ করা হবে। বন্ধের দিন ছাড়া অফিস কার্যদিবসগুলোতে পরীক্ষা নেওয়া হবে।

চলতি বছরের ১৯ এপ্রিল ১৫তম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ৮ লাখ ৭৬ হাজার ৩৩ জন প্রার্থী এতে অংশ নেন। গত ১৯ মে এর ফল প্রকাশিত হয়। এতে ১ লাখ ৫২ হাজার উত্তীর্ণ হন। এরপর উত্তীর্ণদের নিয়ে ২৬ ও ২৭ জুলাই লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে ১ লাখ ২১ হাজার ৬৬০ জন পরীক্ষার্থী অংশ নেন। উত্তীর্ণ হন ১৩ হাজার ৩৪৫ জন। গত ২২ অক্টোবর এর ফল প্রকাশ করা হয়।