নেত্রকোনার পূর্বধলা উপজেলার সীমান্ত এলাকা থেকে বাংলাদেশে প্রবেশকালে ১০টি ভারতীয় গরু আটক করেছে বিজিবির টহল দল। আটক ১০ টি গরুর আনুমানিক মূল্য দুই লাখ ৫০ হাজার টাকা।
মঙ্গলবার দুপুরে ময়মনসিংহের ধৌবাউড়া চারুয়াপাড়া বিজিবি ক্যাম্পের কাছে উত্তর মাইজপাড়া এলাকা থেকে গরুগুলো আটক করা হয়। বিজিবি দেখে ফেলার আগেই গরু নিয়ে আসা ব্যক্তিরা সেখানে গরুগুলো ফেলে রেখে সটকে পড়েন।
নেত্রকোনা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) উপ-অধিনায়ক অতিরিক্ত পরিচালক মোহাম্মদ মাহমুদুল হাসান সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, চারুয়াপাড়া বিওপির হাবিলদার মো. মিজানুর রহমানের নেতৃত্বে সাত সদস্যের একটি টহল দল এই গরুগুলোকে আটক করতে সক্ষম হন।