কাশিয়ানীতে ইয়াবাসহ নারী ইউপি সদস্য গ্রেপ্তার

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার রাতইল ইউনিয়নের সংরক্ষিত ওয়ার্ডের মহিলা সদস্য নার্গিস সুলতানাসহ তিন মাদক কারবারিকে ১ হাজার ৮০০ ইয়াবা ট্যাবলেটসহ মঙ্গলবার গ্রেপ্তার করেছে পুলিশ।

কাশিয়ানী থানার ওসি আজিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।  

জানা গেছে, মঙ্গলবার সকালে উপজেলার রাতইল থেকে পুলিশ তাদের গ্রেপ্তার করে। এ সময় মাদক কারবারি রমজান ও আসলামকেও পুলিশ গ্রেপ্তার করে। একটি মাইক্রোবাসে করে এসব ইয়াবা নিয়ে যাওয়ার প্রাক্কালে পুলিশ তাদের আটক ও ইয়াবাগুলো উদ্ধার করে।