বৈদেশিক মুদ্রাসহ যুবক গ্রেপ্তার

কিশোরগঞ্জের ভৈরব রেলওয়ে জংশন স্টেশনে ঢাকাগামী আন্তঃনগর কালনী এক্সপ্রেস ট্রেন থেকে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রাসহ রাসেল শেখ (২৩) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়। এ সময় তার জুতা ও শরীরের বিভিন্ন স্থানে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ইংল্যান্ডের ১৪ হাজার ১০০ পাউন্ড ও ৫০ হাজার সৌদি আরবের রিয়াল জব্দ করা হয়। ভৈরব রেলওয়ে থানার ওসি ফেরদৌস আহমেদ বিশ্বাস জানান, অর্থপাচার মামলায় রাসেলকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।